ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে নিজেকে তার বড় ভক্ত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোনে যুক্ত হয়ে ট্রাম্প মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, ‘সার্জিও, তোমাকে আমাদের দেশের প্রতিনিধি হয়ে কাজ করতে হবে। তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু।’
যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনও ছিলাম না। ভারত আমাদের ওপর শতভাগ ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে; তারা এখানেই ফোন করবে। আমরা ভালো করছি এবং আমরা একের পর এক রেকর্ড গড়ছি।’ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি টেনে তিনি আরও বলেন, ‘আমাদের অর্থনীতি রেকর্ড পরিমাণ শক্তিশালী, শেয়ারবাজারও রেকর্ড উচ্চতায়। আর ভারত যা চায়, তাই পায়। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত।’
এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করবেন। যখন তাদের কাছে মার্কো ও সার্জিওর মতো মানুষ থাকে, তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পাচ্ছেন।
বক্তব্যের শেষাংশে ট্রাম্প বলেন, ‘আমি জানি, আপনারা আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন। সবাই সন্ধ্যাটা উপভোগ করুন। প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাকে জানাবেন, আমি তার একজন বড় ভক্ত।’

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন