ঢাকা নিউজ

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি (২০)। তিনি ইসরাইলের রোশ হা-আইন এলাকার বাসিন্দা এবং কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন।

আইডিএফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত আনুমানিক ১টার দিকে হিজবুল্লাহর একটি বিস্ফোরকবোঝাই ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে আঘাত হানে। ওই এলাকায় ঐতিহাসিক বউফোর্ট দুর্গের কাছাকাছি ইসরাইলি সেনারা সামরিক অভিযান চালাচ্ছিলেন।

এই ড্রোন হামলার ঘটনায় অ্যাডাম জারফাতি ঘটনাস্থলেই নিহত হন এবং অপর এক সেনা সদস্য গুরুতরভাবে আহত হন। এ ছাড়া আরও দুই সেনা সামান্য আহত হয়েছেন। আহত সেনাদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি (২০)। তিনি ইসরাইলের রোশ হা-আইন এলাকার বাসিন্দা এবং কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন।

আইডিএফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত আনুমানিক ১টার দিকে হিজবুল্লাহর একটি বিস্ফোরকবোঝাই ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে আঘাত হানে। ওই এলাকায় ঐতিহাসিক বউফোর্ট দুর্গের কাছাকাছি ইসরাইলি সেনারা সামরিক অভিযান চালাচ্ছিলেন।

এই ড্রোন হামলার ঘটনায় অ্যাডাম জারফাতি ঘটনাস্থলেই নিহত হন এবং অপর এক সেনা সদস্য গুরুতরভাবে আহত হন। এ ছাড়া আরও দুই সেনা সামান্য আহত হয়েছেন। আহত সেনাদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ