মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে ‘সত্যিই আগ্রহী’। দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলা ও যুদ্ধবিরতি নিয়ে টানটান উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সামা টিভি’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার (৩১ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সেই চুক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইতিবাচক হবে। তিনি তাঁর পোস্টে লেখেন,
‘ইরান সত্যিই একটি চুক্তি করতে চায়, এবং সেটি যুক্তরাষ্ট্র ও আমাদের সহযোগীদের জন্য ভালো হবে।’
তিন মাস ধরে চলা মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটাতে এবং বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যখন ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্য সামনে এলো।
তবে ট্রাম্পের এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল যে, তারা সপ্তাহান্তে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানোর দাবি করে। সংঘাত অবসানের আলোচনা চলার মাঝেই এটি ছিল সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা।
এর আগে গত শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তি নিয়ে তিনি শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সোমবারের এই নতুন মন্তব্য থেকে বিশ্লেষকেরা ধারণা করছেন, সাম্প্রতিক সামরিক হামলা ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সত্ত্বেও ট্রাম্প এখনো তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন