সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নিজের একটি কাল্পনিক ও মহাকাব্যিক রূপের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি শেয়ার করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে হাসির রোল উঠেছে। ট্রাম্পের সেই বিশেষ ছবিটিকে হাতিয়ার করে রসাত্মক ট্রল করেছে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে কোনো এক প্রাচীন বা ফিউচারিস্টিক সাম্রাজ্যের মহিমান্বিত কমান্ডারের পোশাকে দেখা যাচ্ছে। ছবিটিতে তাঁর মাথার ওপর যুদ্ধবিমান উড়ছে এবং নিচে উত্তাল সমুদ্রে ভাসছে মার্কিন পতাকাবাহী যুদ্ধজাহাজ। ছবির নিচে লেখা ছিল— ‘YOU'RE GETTING DISCOMBOBULATED’ (অর্থাৎ, আপনি বিভ্রান্ত বা হতভম্ব হয়ে যাচ্ছেন)।
এই ছবিটিকে রি-পোস্ট করে এক হাত নিয়েছে তুরস্কের ইরানি দূতাবাস। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ব্যঙ্গাত্মক এক ক্যাপশনে লিখেছে:
‘দয়া করে কেউ ট্রাম্পের ফোনটা কেড়ে নিন। এই ভদ্রলোক আর মাত্র একটা এআই প্রম্পট দূরে আছেন নিজেকে মিল্কি ওয়ের (ছায়াপথ) সম্রাট, মহাবিশ্বের রক্ষক এবং ডাইনোসরদের সুপ্রিম কমান্ডার হিসেবে পোস্ট করার জন্য!’
ইরানি দূতাবাসের এই রসবোধ ও সূক্ষ্ম রসিকতা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, ট্রাম্পের যেকোনো কিছুতেই নিজেকে ‘সবচেয়ে সেরা’ বা ‘সর্বময় ক্ষমতার অধিকারী’ ভাবার চিরচেনা স্বভাবের দুর্বল জায়গাতেই আঘাত করেছে ইরানি দূতাবাস। গম্ভীর রাজনৈতিক বিবৃতির বাইরে গিয়ে বর্তমান ডিজিটাল যুগে মিম সংস্কৃতি এবং এআই ট্রেন্ড ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করার এই ঘটনাটিকে আধুনিক ‘ডিজিটাল কূটনীতি’র এক দারুণ নজির হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন