ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে মোট ৭২৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দশম গ্রেডের এই চাকরিটির বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে।
প্রতিষ্ঠানভিত্তিক পদসংখ্যার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৭১ জন, রূপালী ব্যাংক পিএলসিতে ৮০ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৭ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্স করপোরেশনে ২২ জন নিয়োগ পাবেন। এছাড়া বেসিক ব্যাংকে ১৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ১৬ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ২ জন করে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। আবেদনের জন্য মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকা আবশ্যক এবং কোনো শিক্ষাজীবনেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
গত ১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ সময় আগামী ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন