জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০তম গ্রেডে ‘গার্ড’ পদে মোট ১৫ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়ায় পুরুষ গার্ড পদে ১০ জন এবং মহিলা গার্ড পদে ৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে, যেখানে নির্বাচিতদের বেতন স্কেল হবে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)। আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে এবং বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে; তবে এসএসসি বা এইচএসসি পাসসহ আনসার ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (jobs.juniv.edu)-এ গিয়ে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি এবং ১.২০ শতাংশ সার্ভিস চার্জ পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর পূরণকৃত আবেদন ফরম ও পেমেন্ট রসিদ ডাউনলোড করে তার প্রিন্ট কপি মোট ৭ সেটে সাজাতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি প্রতিটি কপির সাথে যুক্ত করে আগামী ২১ জুন ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন