ঢাকা নিউজ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। একই সাথে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। একই সাথে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ