ঢাকা নিউজ

ভরিতে ৪০৮ টাকা কমে রুপার সর্বোচ্চ দাম ৫২৪৯ টাকা

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে সর্বোচ্চ ৪০৮ টাকা পর্যন্ত কমিয়ে রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৫ হাজার ২৪৯ টাকা, যা আগে ছিল ৫ হাজার ৬৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুন সবশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৪২ দফা রুপার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ২২ দফা দাম বাড়ানো হয়েছে এবং বাকি ২০ দফা কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

ভরিতে ৪০৮ টাকা কমে রুপার সর্বোচ্চ দাম ৫২৪৯ টাকা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে সর্বোচ্চ ৪০৮ টাকা পর্যন্ত কমিয়ে রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৫ হাজার ২৪৯ টাকা, যা আগে ছিল ৫ হাজার ৬৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুন সবশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৪২ দফা রুপার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ২২ দফা দাম বাড়ানো হয়েছে এবং বাকি ২০ দফা কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ