ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ির বরাতে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে ৩ বিলিয়ন ডলার অর্থ স্থানান্তরের অভিযোগসংক্রান্ত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জোর দিয়ে জানায়, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে মুক্ত বা স্থানান্তর করা হয়নি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় মোহসেন রেজায়ি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং দেশের প্রতিরোধ সক্ষমতার কারণে ট্রাম্প এখন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে ভয় পাচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরাইলের ক্রমবর্ধমান প্রভাব ও লবিং কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র কার্যত জায়নিস্ট শাসনের উপনিবেশে পরিণত হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে লেবানন ফ্রন্টসহ ইরান-সংক্রান্ত সব সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে এবং এটি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথ সুগম করবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন