ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে কড়া কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে এ হামলাকে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় রুবিওর সঙ্গে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর বলেন, ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।
এর আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেসন মিকসকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমান উপসাগরে ভারতীয় নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। এসব হামলায় ইতোমধ্যে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যা এড়ানো সম্ভব ছিল বলে ভারতের দাবি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক জাহাজের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক নৌবাণিজ্যের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করে। তারা যুক্তরাষ্ট্রকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
কূটনৈতিক উত্তেজনা শুরু হয় পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ সেত্তেবেল্লো-তে মার্কিন হামলার পর। জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন। হামলার পর ২১ ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও নিখোঁজ তিনজনের মরদেহ পরে উদ্ধার করা হয়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, জাহাজটি ইরানি তেল পরিবহন করছিল এবং মার্কিন নৌবাহিনীর নির্দেশনা অমান্য করেছিল। এজন্য একটি মার্কিন বিমান জাহাজটির ইঞ্জিন কক্ষে নির্ভুল হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে সমুদ্রপথে বাণিজ্যিক পরিবহন ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ভারত বলেছে, এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং তা বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকটের সঙ্গে সম্পর্কিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ অঞ্চলে জাহাজ চলাচলের ওপর হামলা গভীর উদ্বেগের বিষয় এবং তারা অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান পুনর্ব্যক্ত করছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন