গত মে মাসে দেশে মোট ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ৭০৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের সব বিভাগীয় অফিসের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনটি গত ৯ জুন স্বাক্ষরিত হওয়ার পর ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়।
বিভাগভিত্তিক দুর্ঘটনার চিত্র: বিআরটিএ-র প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
ঢাকা বিভাগ: ১৪৮টি দুর্ঘটনায় ১৫২ জন নিহত ও ২৮০ জন আহত।
চট্টগ্রাম বিভাগ: ১৪৪টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ১১৪ জন আহত।
রাজশাহী বিভাগ: ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত ও ৩৮ জন আহত।
রংপুর বিভাগ: ৬৫টি দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৬২ জন আহত।
খুলনা বিভাগ: ৫৬টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও baggy ৯৮ জন আহত।
সিলেট বিভাগ: ৩৩টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৫৩ জন আহত।
ময়মনসিংহ বিভাগ: ৩১টি দুর্ঘটনায় ৪১ জন নিহত ও ৩০ জন আহত।
বরিশাল বিভাগ: ২৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত।
দুর্ঘটনায় জড়িত যানবাহন ও নিহতের বিবরণ: মে মাসের দুর্ঘটনাগুলোতে সর্বমোট ৮৯০টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
মোটরসাইকেল: ১৭৮টি জড়িত, নিহত ১৫৯ জন (সর্বোচ্চ)।
ট্রাক বা কাভার্ডভ্যান: ১৮৩টি জড়িত, নিহত ৮৫ জন।
বাস বা মিনিবাস: ১২১টি জড়িত, নিহত ৫৪ জন।
অটোরিকশা: ৫৪টি জড়িত, নিহত ৫০ জন।
ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক: যথাক্রমে ৪০টি ও ২৭টি জড়িত, নিহত যথাক্রমে ৩৪ ও ১৭ জন।
পিকআপ ও ভ্যান: যথাক্রমে ৪৪টি ও ২৮টি জড়িত, নিহত যথাক্রমে ৩০ ও ১৬ জন।
অন্যান্য যানবাহন: মোটরকার/জিপে ১০ জন, ট্রাক্টরে ৮ জন, অ্যাম্বুলেন্সে ৬ জন, মাইক্রোবাসে ৫ জন এবং অন্যান্য বিবিধ যানের দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন