ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারকে না পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান এই তারকা এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এবং দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও শুরু করতে পারেননি।
বিশ্বকাপ যাত্রা শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ আনচেলত্তি জানান, নেইমার দ্রুত মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। তবে তিনি স্বীকার করেন, চলতি সপ্তাহে নেইমারের পুরো দলের সঙ্গে অনুশীলনে ফেরার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহের কোনো এক সময়ে তিনি দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারেন।
গত ১৭ মে ডান পায়ে গ্রেড-টু চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোটের পর থেকে তিনি পুনর্বাসনে রয়েছেন এবং বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের পুরো সপ্তাহজুড়ে তিনি কেবল জিমেই কাটিয়েছেন, মূল মাঠে বাকি দলের সঙ্গে অনুশীলন করেননি। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে তার স্কোয়াডে না থাকাটা প্রায় নিশ্চিত।
মাঠে না খেললেও দলের সঙ্গে নেইমারের থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে কোচ আনচেলত্তি বলেন, "নেইমারকে দলে ডাকার পেছনে শুধু তার ফুটবলীয় গুণই নয়, বরং তার দীর্ঘ অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের জন্য তিনি যে বড় একটি অনুপ্রেরণা ও উদাহরণ, সেই বিষয়টিও বিবেচনা করা হয়েছে।"
ব্রাজিল ফুটবল দল আশা করছে, গ্রুপ 'সি'-তে মরক্কোর বিপক্ষের প্রথম ম্যাচটি মিস করলেও আগামী ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ সুস্থ হয়ে প্রথমবার মাঠে নামবেন নেইমার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন