পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজের প্রথম কাফেলাটি অবতরণ করে। এর মধ্য দিয়ে চলতি বছরের পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
মদিনা বিমানবন্দরে প্রথম দফায় আগত হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা। বিমানবন্দর সূত্র অনুযায়ী, প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করার পর আল্লাহর মেহমানদের মদিনার মসজিদে নববীতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা নামাজ ও ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করবেন এবং কয়েক দিন অবস্থানের পর মক্কার উদ্দেশ্যে রওনা হবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের নিয়ে আরও অসংখ্য ফ্লাইট মদিনা ও জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। হজযাত্রীদের জন্য পরিবহন, আবাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সহায়তায় আলাদা বিশেষজ্ঞ দল কাজ করছে।
চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। বর্তমান হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর মেহমানদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সফর নিশ্চিত করতে সৌদি আরবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন