শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় পঞ্চাশ বছর আগেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে হেলেঞ্চা খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
হুইপ দুলু বলেন, কৃষিনির্ভর এ দেশের অর্থনীতি মূলত কৃষকের ওপর টিকে আছে, তাই কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। এক সময় দেশে বছরে মাত্র একটি ফসল হতো, কিন্তু শহীদ জিয়ার দূরদর্শী পদক্ষেপের ফলে এখন তিনটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই খাল খনন কার্যক্রমকে পুনরায় গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ফারাক্কা ও তিস্তা ইস্যুর কারণে বর্তমানে দেশে পানির সংকট প্রকট হয়ে উঠেছে, বিশেষ করে খরা মৌসুমে পানির চরম অভাব দেখা দেয়। এই সংকট থেকে উত্তরণে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল খনন ও পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকের জীবনমান উন্নত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের কৃষি বিপ্লব অব্যাহত রাখতে খাল পুনঃখনন প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন