ঢাকা নিউজ

আজকের স্বর্ণের দাম: ১৯ এপ্রিল ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত

বৈশ্বিক উত্তেজনার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

গত বুধবার থেকে কার্যকর হওয়া এই মূল্য অনুযায়ী, আজ রোববার দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায় নির্ধারিত হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম শেষবার সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক সপ্তাহের ব্যবধানে সেই দাম আবারো বৃদ্ধি পেয়ে রেকর্ড পর্যায়ে পৌঁছাল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ এপ্রিল ২০২৬

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

বৈশ্বিক উত্তেজনার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

গত বুধবার থেকে কার্যকর হওয়া এই মূল্য অনুযায়ী, আজ রোববার দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায় নির্ধারিত হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম শেষবার সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক সপ্তাহের ব্যবধানে সেই দাম আবারো বৃদ্ধি পেয়ে রেকর্ড পর্যায়ে পৌঁছাল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ