বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে নতুন এই নির্ধারিত দাম কার্যকর হচ্ছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া কেরোসিনের নতুন দাম প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নতুন মূল্য তালিকা অনুযায়ী তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ মার্চ মন্ত্রণালয় এক অফিস আদেশের মাধ্যমে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছিল। তখন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা ধার্য করা হয়েছিল। তারও আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পরপর দুই দফায় প্রতি লিটারে ২ টাকা করে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। আজ সকাল থেকেই সারা দেশে নতুন এই বর্ধিত মূল্যে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি শুরু হয়েছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন