ঢাকা নিউজ

হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে ইরানের গুলি ও রাষ্ট্রদূতকে তলব

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে ইরানের গানবোট। শনিবারের এই হামলার ঘটনা নিশ্চিত হওয়ার পর ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে।

হামলার শিকার জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানি গানবোট থেকে গুলি চালানো হলেও জাহাজ দুটির কোনো বড় ধরনের ক্ষতি হয়নি এবং কোনো নাবিক আহত হননি। তবে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে হামলার মুখে পড়ার পর জাহাজ দুটিকে গন্তব্যে না গিয়ে ফিরে যেতে হয়েছে। এর আগে ‘ভাগ্য লক্ষ্মী’ নামক আরেকটি জাহাজের নাবিকরাও ইরানি নৌবাহিনীর সাথে উত্তপ্ত কথোপকথনের তথ্য প্রকাশ করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে ইরানের প্রতি ভারতীয় বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার জেরে শনিবার দুপুর থেকে হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করেছে ইরান। আইআরজিসির নৌবাহিনী এক বার্তায় জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দরে আসা-যাওয়া করা জাহাজগুলো হুমকির মুখে থাকবে, ততক্ষণ এই প্রণালির নিয়ন্ত্রণ কঠোর রাখা হবে। ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে সাগরে ‘জলদস্যুতা ও সামুদ্রিক চুরি’ চালিয়ে যাচ্ছে।

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়ে রাখায় তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের কঠোর অবস্থায় ফিরিয়ে নিয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামুদ্রিক বাণিজ্যে বাধার পাল্টা পদক্ষেপ হিসেবেই ইরান এই কৌশলগত জলপথে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে ইরানের গুলি ও রাষ্ট্রদূতকে তলব

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ