বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি) মোট ৪৪ জন শীর্ষ পর্যায়ের নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। রবিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এই যোগদানের মাধ্যমে সংগঠন তিনটির গুরুত্বপূর্ণ অংশ এখন থেকে এনসিপির দলীয় ব্যানারে রাজনীতি করবেন।
যোগদানকারী নেতাদের মধ্যে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত ও মুখপাত্র শাহরিন ইরা রয়েছেন। এছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনসহ লিগ্যাল সেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। আয়মান জাহান, হাসান তানভীরসহ বিভিন্ন ইউনিটের মোট ৪৪ জন নেতা-কর্মী এদিন দলটিতে যুক্ত হন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম জানান, নতুন যোগদান করা প্রত্যেককেই দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বিকেলের মধ্যেই একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সুনির্দিষ্ট পদ ও দায়িত্ব বণ্টন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় পর্যায়ের এই যোগদানের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানীয় ইউনিটেও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীরা পর্যায়ক্রমে এনসিপিতে যোগ দেবেন।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, রিফাত রশিদকে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক এবং হাসিব আল ইসলামকে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া শাহাদাত হোসেন এবং এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত হচ্ছেন। এই ব্যাপক যোগদানের মাধ্যমে এনসিপির সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন