ঢাকা নিউজ

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ফের যুদ্ধের শঙ্কা, হোয়াইট হাউজে ট্রাম্পের জরুরি বৈঠক

ছবি : সংগৃহীত

ইরান কর্তৃক নতুন করে হরমুজ প্রণালি বন্ধ এবং দুই দেশের মধ্যকার চলমান সংকটের সমাধানে আলোচনার অগ্রগতি নিয়ে নিজের মন্ত্রিপরিষদ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকালে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ অনুষ্ঠিত এই বৈঠকে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনায় কোনো বড় সাফল্য বা ‘ব্রেকথ্রু’ না আসলে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার জোরালো আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র তিন দিন বাকি থাকলেও এখন পর্যন্ত আলোচনার নতুন কোনো তারিখ চূড়ান্ত হয়নি। এই সংকটময় পরিস্থিতিতে ট্রাম্পের ডাকা বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া সিআইএ পরিচালক এবং সেনাপ্রধানও এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের সাথে দ্বিতীয় দফার এই আলোচনার মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা পালন করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। তিনি ইতিমধ্যে ইরান সফর করে দেশটির কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজে অন্তত একবার পাক সেনাপ্রধান ও ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

বর্তমানে বিশ্ববাসীর নজর এখন মধ্যস্থতাকারী দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দিকে, কারণ আগামী কয়েক দিনের কূটনৈতিক তৎপরতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি নতুন কোনো সংঘাতের পথে হাঁটবে নাকি শান্তি চুক্তিতে পৌঁছাবে।ব্রেকথ্রু না আসলে যুদ্ধের দামামা বাজার সম্ভাবনা এখন সময়ের ব্যাপার মাত্র।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ফের যুদ্ধের শঙ্কা, হোয়াইট হাউজে ট্রাম্পের জরুরি বৈঠক

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ইরান কর্তৃক নতুন করে হরমুজ প্রণালি বন্ধ এবং দুই দেশের মধ্যকার চলমান সংকটের সমাধানে আলোচনার অগ্রগতি নিয়ে নিজের মন্ত্রিপরিষদ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকালে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ অনুষ্ঠিত এই বৈঠকে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনায় কোনো বড় সাফল্য বা ‘ব্রেকথ্রু’ না আসলে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার জোরালো আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র তিন দিন বাকি থাকলেও এখন পর্যন্ত আলোচনার নতুন কোনো তারিখ চূড়ান্ত হয়নি। এই সংকটময় পরিস্থিতিতে ট্রাম্পের ডাকা বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া সিআইএ পরিচালক এবং সেনাপ্রধানও এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের সাথে দ্বিতীয় দফার এই আলোচনার মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা পালন করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। তিনি ইতিমধ্যে ইরান সফর করে দেশটির কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজে অন্তত একবার পাক সেনাপ্রধান ও ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

বর্তমানে বিশ্ববাসীর নজর এখন মধ্যস্থতাকারী দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দিকে, কারণ আগামী কয়েক দিনের কূটনৈতিক তৎপরতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি নতুন কোনো সংঘাতের পথে হাঁটবে নাকি শান্তি চুক্তিতে পৌঁছাবে।ব্রেকথ্রু না আসলে যুদ্ধের দামামা বাজার সম্ভাবনা এখন সময়ের ব্যাপার মাত্র।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ