ঢাকা নিউজ

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি ইরানের

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণের চেষ্টা ইরান সফলভাবে নজসাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরানি বাহিনীর কঠোর অবস্থানের মুখে মার্কিন নৌবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গালিবাফ জোর দিয়ে জানান, এই প্রণালি বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডকে তারা সরাসরি চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছেন।

গালিবাফ তার বক্তব্যে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদলকে দেওয়া হুঁশিয়ারির কথা উল্লেখ করে বলেন, যদি তাদের মাইনসুইপার জাহাজগুলো নির্ধারিত অবস্থান থেকে সামান্যও অগ্রসর হতো, তবে ইরান সরাসরি গুলি চালাত। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন বাহিনী ১৫ মিনিট সময় চেয়ে নিয়ে শেষ পর্যন্ত পিছু হটেছে বলে তিনি দাবি করেন। ইরানের মতে, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে যে সকল জাহাজ চলাচল করছে, তা কেবল ইরানের সাথে সমন্বয় এবং তাদের নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের ঘোষণার সমালোচনা করে গালিবাফ একে ‘বেপরোয়া ও অবিবেচনাপ্রসূত’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যরা প্রণালি ব্যবহার করবে আর ইরান পারবে না—এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না। যদি যুক্তরাষ্ট্র দ্রুত তাদের নৌ-অবরোধ প্রত্যাহার না করে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করা হবে। অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, একটি অভিন্ন কাঠামোর বিষয়ে দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো নতুন আলোচনায় বসবে না ইরান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি ইরানের

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণের চেষ্টা ইরান সফলভাবে নজসাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরানি বাহিনীর কঠোর অবস্থানের মুখে মার্কিন নৌবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গালিবাফ জোর দিয়ে জানান, এই প্রণালি বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডকে তারা সরাসরি চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছেন।

গালিবাফ তার বক্তব্যে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদলকে দেওয়া হুঁশিয়ারির কথা উল্লেখ করে বলেন, যদি তাদের মাইনসুইপার জাহাজগুলো নির্ধারিত অবস্থান থেকে সামান্যও অগ্রসর হতো, তবে ইরান সরাসরি গুলি চালাত। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন বাহিনী ১৫ মিনিট সময় চেয়ে নিয়ে শেষ পর্যন্ত পিছু হটেছে বলে তিনি দাবি করেন। ইরানের মতে, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে যে সকল জাহাজ চলাচল করছে, তা কেবল ইরানের সাথে সমন্বয় এবং তাদের নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের ঘোষণার সমালোচনা করে গালিবাফ একে ‘বেপরোয়া ও অবিবেচনাপ্রসূত’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যরা প্রণালি ব্যবহার করবে আর ইরান পারবে না—এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না। যদি যুক্তরাষ্ট্র দ্রুত তাদের নৌ-অবরোধ প্রত্যাহার না করে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করা হবে। অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, একটি অভিন্ন কাঠামোর বিষয়ে দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো নতুন আলোচনায় বসবে না ইরান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ