ঢাকা নিউজ

এলপিজি সিন্ডিকেট দমনে কঠোর সরকার, নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশ

ছবি : সংগৃহীত

ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ জাতীয় সংসদে জানিয়েছেন যে, মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী জানান, এলপিজির নির্ধারিত দাম কার্যকর করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। কোথাও অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিবিড় তদারকি ও বাজার মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে এলপিজির চাহিদার প্রায় ৯৮.৬৭ শতাংশই আমদানিনির্ভর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আমদানির তথ্য নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। আমদানিতে কোনো অস্বাভাবিকতা বা সংকটের লক্ষণ দেখা দিলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংসদকে জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে এলপিজি অপারেটরদের সংগঠন ‘লোয়াব’-কেও নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে সমন্বয় করতে বলা হয়েছে। আমদানিনির্ভর এই জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এলপিজি পৌঁছে দিতে প্রশাসনের সব পর্যায়ে নিবিড় তদারকি জোরদার করা হয়েছে। কোনোভাবেই যেন সিন্ডিকেট বা অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

এলপিজি সিন্ডিকেট দমনে কঠোর সরকার, নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ জাতীয় সংসদে জানিয়েছেন যে, মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী জানান, এলপিজির নির্ধারিত দাম কার্যকর করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। কোথাও অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিবিড় তদারকি ও বাজার মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে এলপিজির চাহিদার প্রায় ৯৮.৬৭ শতাংশই আমদানিনির্ভর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আমদানির তথ্য নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। আমদানিতে কোনো অস্বাভাবিকতা বা সংকটের লক্ষণ দেখা দিলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংসদকে জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে এলপিজি অপারেটরদের সংগঠন ‘লোয়াব’-কেও নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে সমন্বয় করতে বলা হয়েছে। আমদানিনির্ভর এই জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এলপিজি পৌঁছে দিতে প্রশাসনের সব পর্যায়ে নিবিড় তদারকি জোরদার করা হয়েছে। কোনোভাবেই যেন সিন্ডিকেট বা অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ