ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি বলে কড়া বার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ‘চরম স্বৈরাচারের’ বিরুদ্ধে লড়াই করছে এবং এই লড়াই মূলত ‘ব বর্বরতার বিরুদ্ধে সভ্যতার জয় নিশ্চিত করার জন্য’।
ইসরাইলের প্রধানমন্ত্রী যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, তারা ইরানে বিশাল সাফল্য অর্জন করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে জানান, পরিস্থিতি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং যেকোনো মুহূর্তে যুদ্ধের নতুন মোড় তৈরি হতে পারে। বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য আশা ও আলোকবর্তিকা বয়ে আনতে ইসরাইল তাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জোর প্রস্তুতি চলছে, ঠিক তখনই ইরান এই শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত দাবি-দাওয়া, অযৌক্তিক অনুরোধ এবং বারবার অবস্থান পরিবর্তন আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
যুক্তরাষ্ট্রের পরষ্পরবিরোধী বিবৃতি ও অযৌক্তিক শর্তের কারণে শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে বলে মনে করছে তেহরান। একদিকে যখন কূটনৈতিক আলোচনার চেষ্টা চলছে, অন্যদিকে নেতানিয়াহুর এমন যুদ্ধংদেহী মনোভাব ও ইরানের আলোচনা বয়কটের ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন