ঢাকা নিউজ

শিক্ষার্থীদের মন থেকে ‘পরীক্ষা ভীতি’ দূর করতে চায় সরকার: মাহদী আমিন

ছবি : সংগৃহীত

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ‘পরীক্ষা ভীতি’ দূর করে একটি আনন্দময় পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে চায় সরকার। সোমবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই মন্তব্য করেন। তিনি বলেন, পরীক্ষার হল যেন কোনোভাবেই শিক্ষার্থীদের জন্য আতঙ্কের কারণ না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে ‘পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০’ সংশোধন করা হচ্ছে। নতুন আইনে ডিজিটাল ক্রাইম এবং কেন্দ্র সচিবদের অবহেলার বিষয়টিকে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুরোধে যানজট এড়াতে এবার পরীক্ষা কেন্দ্রগুলো সকাল সাড়ে ৮টা থেকেই খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে মাহদী আমিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছেন যেন কেন্দ্রে নিরাপদ পানি, পর্যাপ্ত আলো-ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট এবং জেনারেটর বা আইপিএস-এর মাধ্যমে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়। বিশেষ করে ছাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহিষ্ণুতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, খাতা মূল্যায়নের ক্ষেত্রে অহেতুক কঠোরতা নয়, বরং সঠিক মূল্যায়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষকদের পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি ‘রেন্ডম স্যাম্পলিং’-এর মাধ্যমে মূল্যায়নের মান যাচাই করা হবে। লোডশেডিংয়ের সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগকে পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে হাসিমুখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী সবার প্রতি শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীদের মন থেকে ‘পরীক্ষা ভীতি’ দূর করতে চায় সরকার: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ