রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত তার এই জামিন আদেশ দেন।
এর আগে বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এ সময় শিল্পী বেগমকে তার দেড় মাসের শিশু সন্তানসহ আদালতে হাজির করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে বলেন, প্রাথমিক তদন্তে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার সক্রিয় ভূমিকার প্রমাণ পাওয়া গেছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি প্রথমে বিচারকের খাস কামরায় জামিনের আবেদন করেন, যা তখন নামঞ্জুর করা হয়েছিল। পরবর্তীতে আইনজীবীরা পুনরায় জামিন পুনর্বিবেচনার আবেদন করলে আদালত মানবিক দিক বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাতে নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুগ্ধপোষ্য শিশুসহ কারাগারে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও আদালত পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। জামিন পাওয়ার ফলে আপাতত তিনি কারামুক্ত থাকছেন।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন