ইরানের সঙ্গে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে মার্কিন সামরিক বাহিনী পুনরায় সরাসরি হামলা শুরু করতে প্রস্তুত বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ এপ্রিল) সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান যুদ্ধবিরতির সময়কালকে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি ও গোলাবারুদ বৃদ্ধির কাজে ব্যবহার করেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প দম্ভোক্তি করে বলেন, মার্কিন অস্ত্রাগার এখন উন্নত যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদে কানায় কানায় পূর্ণ। তাঁর দাবি, মার্কিন সেনাবাহিনী এখন যুদ্ধক্ষেত্রে ফিরতে মুখিয়ে আছে এবং তাঁর নির্দেশ পাওয়ামাত্রই ইরানের ওপর আক্রমণ শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র এই বিরতির সুযোগে যে পরিমাণ শক্তি সঞ্চয় করেছে, ইরানের সক্ষমতা তার তুলনায় অত্যন্ত নগণ্য।
মূলত ইরানের পক্ষ থেকে কোনো বড় ধরনের চুক্তিতে রাজি হওয়ার সদিচ্ছা না থাকলে ডোনাল্ড ট্রাম্প যে আবারও সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটবেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি সেই চরম বার্তাটিই দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাব মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে আরও জটিল করে তুলতে পারে এবং একটি বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি করছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন