যুক্তরাজ্যের জনস্বাস্থ্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশটির সংসদে পাস হলো ঐতিহাসিক 'তামাক ও ভেপ বিল'। এই আইনের মাধ্যমে দেশটিতে ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য আজীবনের জন্য সিগারেট কেনা নিষিদ্ধ করা হয়েছে। হাউস অফ কমন্স ও লর্ডস—উভয় কক্ষেই বিলটির চূড়ান্ত খসড়া অনুমোদিত হওয়ায় এখন এটি বাস্তবায়নের পথে।
নতুন এই আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেওয়া কোনো ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি করা সম্পূর্ণ বেআইনি হবে। সরকারের মূল লক্ষ্য হলো একটি ‘সিগারেটমুক্ত প্রজন্ম’ তৈরি করা। আইনটি কার্যকর হলে ব্রিটিশ মন্ত্রীরা তামাক, ভেপিং এবং নিকোটিন পণ্যের স্বাদ ও প্যাকেজিং নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা পাবেন, যা মূলত তরুণদের এই আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করবে।
যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু ও দীর্ঘমেয়াদী অসুস্থতার অন্যতম প্রধান কারণ ধূমপান। এই স্বাস্থ্যঝুঁকি কমাতে বিলটিতে আরও কিছু কঠোর নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে শিশু বহনকারী গাড়ি, খেলার মাঠ, স্কুলের আশপাশ এবং হাসপাতালের বাইরে ভেপিং করা নিষিদ্ধ। তবে যারা ধূমপান ছাড়ার চেষ্টা করছেন, তাদের জন্য হাসপাতালের বাইরে নির্দিষ্ট স্থানে ভেপিংয়ের সুযোগ থাকছে। উল্লেখ্য যে, পাব গার্ডেন, সমুদ্র সৈকত বা ব্যক্তিগত স্থানে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই বিল পাসকে জাতির স্বাস্থ্যের জন্য এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। এই সংস্কার হাজারো জীবন বাঁচাবে এবং এনএইচএস-এর (জাতীয় স্বাস্থ্য সেবা) ওপর থেকে বাড়তি চাপ কমাবে।” স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরনও একে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন