খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানান, এ বছর প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গমের দাম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধান ও গম সংগ্রহের প্রক্রিয়া ৩ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এবং ১৫ মে থেকে চাল কেনা শুরু হবে। সংগ্রহের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর যদি সময় বাড়ানোর প্রয়োজন হয়, তবে কমিটির পক্ষ থেকে পুনরায় সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, দেশে বর্তমানে চালের বার্ষিক চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন এবং উৎপাদনও চাহিদার কাছাকাছি থাকায় কোনো ঘাটতির আশঙ্কা নেই। এ বছর বোরো মৌসুমের আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস না থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা মজুত নিশ্চিত করতেই সরকার এই বিশাল পরিমাণ খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন