ঢাকা নিউজ

২৭ বছর পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার হওয়া সেই প্রবাসীর দেশে প্রত্যাবর্তন

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার জঙ্গলে দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা আমির হোসেন তালুকদার। বুধবার রাত ১২টা ২০ মিনিটে বাতিক এয়ারের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছান। সেখানে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং তার পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন।

পারিবারিক সূত্র জানায়, ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বর্তমানে ৬২ বছর বয়সী আমির হোসেন। প্রবাস জীবনের প্রথম তিন বছর পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও এরপর টানা ২৭ বছর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় কোনো সংবাদ না পেয়ে স্বজনরা একপর্যায়ে তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন।

সম্প্রতি মালয়েশিয়ার পেনাংয়ের একটি জঙ্গলে ছোট একটি টিনের ঘরে তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তারা তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রচার করলে বিষয়টি নজরে আসে। প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এবং পেনাং প্রবাসী দিপুর বিশেষ প্রচেষ্টায় এবং ব্র্যাকের সহযোগিতায় পরিবার তাকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে। ৩০ বছর পর বাবাকে ফিরে পেয়ে ছেলে বাবু তালুকদারসহ পরিবারের সদস্যদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বর্তমানে ব্র্যাকের ব্যবস্থাপনায় তাকে শরীয়তপুরে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার শারীরিক ও মানসিক চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

২৭ বছর পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার হওয়া সেই প্রবাসীর দেশে প্রত্যাবর্তন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

মালয়েশিয়ার জঙ্গলে দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা আমির হোসেন তালুকদার। বুধবার রাত ১২টা ২০ মিনিটে বাতিক এয়ারের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছান। সেখানে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং তার পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন।

পারিবারিক সূত্র জানায়, ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বর্তমানে ৬২ বছর বয়সী আমির হোসেন। প্রবাস জীবনের প্রথম তিন বছর পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও এরপর টানা ২৭ বছর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় কোনো সংবাদ না পেয়ে স্বজনরা একপর্যায়ে তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন।

সম্প্রতি মালয়েশিয়ার পেনাংয়ের একটি জঙ্গলে ছোট একটি টিনের ঘরে তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তারা তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রচার করলে বিষয়টি নজরে আসে। প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এবং পেনাং প্রবাসী দিপুর বিশেষ প্রচেষ্টায় এবং ব্র্যাকের সহযোগিতায় পরিবার তাকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে। ৩০ বছর পর বাবাকে ফিরে পেয়ে ছেলে বাবু তালুকদারসহ পরিবারের সদস্যদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বর্তমানে ব্র্যাকের ব্যবস্থাপনায় তাকে শরীয়তপুরে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার শারীরিক ও মানসিক চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ