জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জানানো হবে। বুধবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, সভায় ভাড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
সম্প্রতি দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা গত রোববার থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর থেকেই পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনায় আসে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খাত বর্তমানে চরম আর্থিক চাপের মুখে রয়েছে। সামগ্রিক রক্ষণাবেক্ষণ খরচ বিবেচনায় নিয়ে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন খাতের নেতারা।
এর আগে গত ১৮ এপ্রিল বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়। বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছেন, সেই খসড়া প্রস্তাবটি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর আগামীকালই আনুষ্ঠানিকভাবে জানানো হবে যাত্রীদের ঠিক কত টাকা বাড়তি ভাড়া গুনতে হবে।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন