ঢাকা নিউজ

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমালো সরকার: সংসদে ধর্মমন্ত্রীর ঘোষণা

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালনে ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার জাতীয় সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই তথ্য জানান।

ধর্মমন্ত্রী সংসদকে অবহিত করেন যে, ২০২৫ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। হজযাত্রীদের আর্থিক স্বস্তি দিতে এ বছর তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

মন্ত্রী আরও জানান, হজের সৌদি আরব অংশের নির্ধারিত ব্যয়গুলো কমানো সরকারের নিয়ন্ত্রণে না থাকলেও হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনায় বাড়ি এবং হোটেল ভাড়া সাশ্রয়ী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণ করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধা ও চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজের সার্বিক ব্যয় আরও কমানোর পরিকল্পনা সরকারের রয়েছে। ২০২৭ সালের হজের প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় বৈশ্বিক ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে খরচ আরও কমিয়ে আনার বিষয়ে তিনি সংসদকে আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমালো সরকার: সংসদে ধর্মমন্ত্রীর ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

পবিত্র হজ পালনে ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার জাতীয় সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই তথ্য জানান।

ধর্মমন্ত্রী সংসদকে অবহিত করেন যে, ২০২৫ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। হজযাত্রীদের আর্থিক স্বস্তি দিতে এ বছর তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

মন্ত্রী আরও জানান, হজের সৌদি আরব অংশের নির্ধারিত ব্যয়গুলো কমানো সরকারের নিয়ন্ত্রণে না থাকলেও হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনায় বাড়ি এবং হোটেল ভাড়া সাশ্রয়ী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণ করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধা ও চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজের সার্বিক ব্যয় আরও কমানোর পরিকল্পনা সরকারের রয়েছে। ২০২৭ সালের হজের প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় বৈশ্বিক ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে খরচ আরও কমিয়ে আনার বিষয়ে তিনি সংসদকে আশ্বাস প্রদান করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ