ঢাকা নিউজ

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: সিরিয়াল পেতে গুনতে হচ্ছে ৪০ লাখ ডলার

ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকার নেতিবাচক প্রভাব বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট পানামা খালেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই খালে পণ্য ও জ্বালানিবাহী জাহাজের জট কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দীর্ঘ জট এড়াতে এবং দ্রুত পারাপারের সিরিয়াল পেতে জাহাজগুলোকে এখন কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাঙ্কার দ্রুত পারাপারের নিলামে ৪ মিলিয়ন (৪০ লাখ) ডলার ফি প্রদান করেছে। অথচ মার্চের আগে তথা হরমুজ প্রণালি সংকটের পূর্বে এই একই কাজের জন্য ফি লাগত ১ মিলিয়ন ডলারের কম। খাল কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের প্রভাবে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে এই ধরনের ‘আগে পার হওয়ার পেমেন্ট’ বা প্রিমিয়াম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ৮২ কিলোমিটার দীর্ঘ এই নৌপথে জাহাজগুলোকে প্রবেশের জন্য গড়ে প্রায় সাড়ে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, যা খালের ইতিহাসে অন্যতম দীর্ঘ জট। হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণে বিকল্প রুট হিসেবে পানামা খালের ওপর বৈশ্বিক নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে পণ্য রপ্তানি বৃদ্ধি পাওয়ায় জট আরও তীব্র আকার ধারণ করেছে।

বর্তমানে তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজগুলোর এই দীর্ঘ লাইন সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ওডিন মেরিন গ্রুপসহ বিভিন্ন বিশ্লেষক সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতার কারণে সামনের দিনগুলোতে এই পারাপারের প্রতিযোগিতা এবং প্রিমিয়াম ফি আরও উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনে এমন অস্থিরতা সামগ্রিক মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: সিরিয়াল পেতে গুনতে হচ্ছে ৪০ লাখ ডলার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ