ঢাকা নিউজ

বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেল বাস: নিহত ২ শ্রমিক

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ‘ভূঁইয়া পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে গেলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তাঁরা রাস্তার ডিভাইডারে কাজ করছিলেন বলে জানা গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, মহাখালী থেকে উত্তরাগামী বাসটি একজন পথচারীকে রক্ষা করতে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার মো. রাসেল রানা জানান, বাসটি মিড আইল্যান্ডে উঠে যাওয়ায় ওই দুই শ্রমিক ছাড়াও আরও কয়েকজন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহিতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেল বাস: নিহত ২ শ্রমিক

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ‘ভূঁইয়া পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে গেলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তাঁরা রাস্তার ডিভাইডারে কাজ করছিলেন বলে জানা গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, মহাখালী থেকে উত্তরাগামী বাসটি একজন পথচারীকে রক্ষা করতে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার মো. রাসেল রানা জানান, বাসটি মিড আইল্যান্ডে উঠে যাওয়ায় ওই দুই শ্রমিক ছাড়াও আরও কয়েকজন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহিতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ