ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ আরও জোরালো করতে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে এই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরীসহ অন্তত ২৬টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, পারমাণবিক শক্তিচালিত সুপারক্যারিয়ার 'ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ' বর্তমানে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।
পেন্টাগন সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করার পর থেকেই ভারত মহাসাগরসহ বিভিন্ন কৌশলগত পয়েন্টে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে তিনটি তেলবাহী জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। সবশেষ গত বুধবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ইরানি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়।
বর্তমানে সেন্টকমের অধীনে এই অঞ্চলে ১৯টি যুদ্ধজাহাজ অবস্থান করছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়াও ১৪টি ডেস্ট্রয়ার, দুটি কমব্যাট শিপ এবং তিনটি অ্যাম্ফিবিয়াস শিপ সার্বক্ষণিক টহলে রয়েছে। এর বাইরে ভারত মহাসাগরে আলাদাভাবে আরও সাতটি যুদ্ধজাহাজ মোতায়েন রাখা হয়েছে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রণতরীর ছবি শেয়ার করে এই শক্তি প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত এই বিশাল নৌ-বহরের উপস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন