ঢাকা নিউজ

উত্তেজনা বৃদ্ধিতে নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

ছবি : সংগৃহীত

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করা এক বিশেষ নির্দেশনায় নাগরিকদের আকাশপথ বা স্থলপথ—যেকোনো মাধ্যম ব্যবহার করে অবিলম্বে ইরান ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে কোনো ভারতীয় নাগরিককে ইরানে প্রবেশ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই নিয়মিত ফ্লাইটগুলো চালু থাকা অবস্থাতেই যেন ভারতীয়রা দ্রুত প্রস্থান করেন। যেসব ভারতীয় নাগরিক বর্তমানে ইরানে আছেন, তাঁদের তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে নির্ধারিত স্থল সীমান্ত দিয়ে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি এবং দেশটির জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইসরাইলি বাহিনী আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এখন কেবল যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় রয়েছে। ইসরাইলের পক্ষ থেকে ইরানকে ‘অন্ধকার যুগে’ পাঠিয়ে দেওয়ার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন চরম ঝুঁকির মুখে। এই যুদ্ধাবস্থার কারণেই ভারত সরকার তার নাগরিকদের নিরাপত্তায় এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

ডিএনএ ইন্ডিয়া সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

উত্তেজনা বৃদ্ধিতে নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ