যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ও আটকের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওমান সাগর থেকে একটি ইরানি পণ্যবাহী জাহাজ নিরাপদে বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। চালবাহী এই জাহাজটি মূলত অবরুদ্ধ হরমুজ প্রণালি পাড়ি দিয়ে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে জানা গেছে, জাহাজটিকে মার্কিন বাহিনীর হাত থেকে রক্ষা করতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট জাহাজটিকে পাহারা দিয়ে বন্দরে নিয়ে আসে। গত ১৩ এপ্রিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সমুদ্রপথের কঠোর অবরোধের মাঝে এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যার মধ্যে দুটি বিমানবাহী রণতরীও অন্তর্ভুক্ত। এমনকি নতুন করে 'ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ' রণতরীটিও এই অঞ্চলে প্রবেশ করেছে। পেন্টাগন ও সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে কড়া নজরদারির দাবি করা হলেও, আইআরজিসি-র পাহারায় এই জাহাজের বন্দরে পৌঁছানো ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন