ঢাকা নিউজ

মরণব্যাধি ক্যানসার জয় করলেন নেতানিয়াহু, সুস্থতার তথ্য প্রকাশ

ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার এবং পরবর্তীতে তা থেকে সুস্থ হয়ে ওঠার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশকালে তিনি জানান, গত বছরের ডিসেম্বর থেকেই তিনি এই মরণব্যাধির চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তার শরীরে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ নেই বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

৭৬ বছর বয়সী এই নেতা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে তার প্রস্টেটে এক সেন্টিমিটারের কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়েছিল। সে সময় অস্ত্রোপচারের কথা জানানো হলেও কৌশলগত কারণে ক্যানসারের বিষয়টি গোপন রাখা হয়েছিল। বর্তমানে চিকিৎসকদের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করে জানানো হয়েছে যে, রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল এবং বর্তমানে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত।

শারীরিক অসুস্থতার খবরটি এতদিন গোপন রাখার পেছনে রাজনৈতিক কারণ দর্শিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, ইরান ও তার মিত্ররা যেন এই তথ্যকে ইসরাইলের দুর্বলতা হিসেবে ব্যবহার করার সুযোগ না পায়, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের মুখে তার শারীরিক অবস্থা শত্রুপক্ষকে কোনো বাড়তি সুবিধা দেবে না বলে তিনি বিশ্বাস করেন।

বর্তমানে তিনি পূর্ণোদ্যমে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি এখন সুস্থ এবং প্রস্টেটের ওই চিকিৎসাগত সমস্যাটি পুরোপুরি সেরে গেছে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি এই ঘোষণা দিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মরণব্যাধি ক্যানসার জয় করলেন নেতানিয়াহু, সুস্থতার তথ্য প্রকাশ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ