থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের দেখতে গিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। গত শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আহতদের সহায়তায় রাষ্ট্রীয় প্রতিশ্রুতির পাশাপাশি মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাথ প্রদান করেন। এই অর্থ আহতদের জরুরি প্রয়োজন ও চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
জুলাই বিপ্লবের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন ফকির মাহবুব আনাম। তিনি জানান, দেশের ভেতরে এবং বাইরে যেখানেই বিপ্লবের যোদ্ধারা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন