পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বিশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন যাত্রী জেদ্দায় পৌঁছেছেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে এই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। তবে এই যাত্রার মধ্যেই এখন পর্যন্ত দুজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইলের মো. আবুল কাশেম ও জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল। কর্তৃপক্ষ জানিয়েছে, আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং নইম উদ্দীন মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ৫০০ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে যাওয়ার এই ফ্লাইট কার্যক্রম অব্যাহত থাকবে।
হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। ফিরতি এই কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত। বর্তমানে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের সার্বিক সহায়তায় আইটি হেল্প ডেস্কের মাধ্যমে সার্বক্ষণিক তথ্য ও সেবা প্রদান করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন