আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নয়, বরং ক্রমাগত ভর্তুকি সামাল দিতে উপায় না পেয়েই সরকার তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী দাবি করেন, পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জনগণ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাস ভাড়ার সমন্বয় করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তেলের দাম কমলে কোনো আলোচনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাস ভাড়াও কমিয়ে দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে জানান, শুধুমাত্র ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে; গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। গ্যাসচালিত বাসে বাড়তি ভাড়া আদায় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান প্রধান সড়কে পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানান পরিবহনমন্ত্রী। তিনি বলেন, অটোরিকশার দৌরাত্ম্য জনজীবন বিপর্যস্ত করছে এবং যানবাহনের শৃঙ্খলা ব্যাহত করছে। ঢাকাকে রক্ষা করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতার কারণে গত ১৮ এপ্রিল দেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল থেকে আন্তঃজেলা ও মহানগরীর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা হারে বৃদ্ধি করা হয়েছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন