ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: রুমমেট গ্রেফতার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। লিমনের মরদেহ হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।

নিহত জামিল লিমন বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। তার সাথে নিখোঁজ হওয়া অন্য বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করছেন। গত ১৬ এপ্রিল তাদের শেষবার দেখা গিয়েছিল এবং পরদিন এক পারিবারিক বন্ধু তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে রিপোর্ট করেন।

সিএনএন-এর তথ্য অনুযায়ী, লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়। ওই দিন হিশামের বাসায় পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। হিশাম আবুগারবিয়েহের বিরুদ্ধে মারধর, জোরপূর্বক আটক রাখা, প্রমাণ নষ্ট করা এবং মৃতদেহ অবৈধভাবে সরিয়ে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের আগে সোয়াট দল ও মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তিনি আত্মসমর্পণ করেন।

লিমনের পরিবার জানিয়েছে, তিনি বৃষ্টির সাথে বিয়ের কথা ভাবছিলেন। এদিকে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তারা মার্কিন পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধানে এখনো তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দূতাবাসের প্রেস মিনিস্টার।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: রুমমেট গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। লিমনের মরদেহ হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।

নিহত জামিল লিমন বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। তার সাথে নিখোঁজ হওয়া অন্য বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করছেন। গত ১৬ এপ্রিল তাদের শেষবার দেখা গিয়েছিল এবং পরদিন এক পারিবারিক বন্ধু তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে রিপোর্ট করেন।

সিএনএন-এর তথ্য অনুযায়ী, লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়। ওই দিন হিশামের বাসায় পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। হিশাম আবুগারবিয়েহের বিরুদ্ধে মারধর, জোরপূর্বক আটক রাখা, প্রমাণ নষ্ট করা এবং মৃতদেহ অবৈধভাবে সরিয়ে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের আগে সোয়াট দল ও মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তিনি আত্মসমর্পণ করেন।

লিমনের পরিবার জানিয়েছে, তিনি বৃষ্টির সাথে বিয়ের কথা ভাবছিলেন। এদিকে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তারা মার্কিন পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধানে এখনো তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দূতাবাসের প্রেস মিনিস্টার।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ