ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাতে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ গুলির শব্দ শোনা গেলে সেখানে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে সিক্রেট সার্ভিস এজেন্টরা ‘গুলি চলছে’ বলে চিৎকার শুরু করেন এবং দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে মঞ্চ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। ওই সময় অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথিও প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি শুরু করেন। আইন প্রয়োগকারী সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফার্স্ট লেডি বা মন্ত্রিসভার কোনো সদস্য এই ঘটনায় আহত হননি।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় অনুষ্ঠানে ফেরার ইচ্ছা পোষণ করলেও নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস তাকে আপাতত সেখানে যেতে নিষেধ করেছে। প্রেসিডেন্ট বর্তমানে একটি সুরক্ষিত স্থানে অবস্থান করছেন এবং সেখান থেকেই পরিস্থিতির ওপর নজর রাখছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, বন্দুকধারীকে আটক করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে মোকাবিলা করার জন্য তিনি সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে সন্ধ্যার পূর্বপরিকল্পিত সূচি ব্যাহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এই অনুষ্ঠানটি আবারও আয়োজন করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন