ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের একজন কমান্ডারসহ অন্তত তিন যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। ইসরাইলের দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে একজন সরাসরি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন।
ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, নিহত অপর দুই ব্যক্তির মধ্যে একজন ছিলেন হামাসের প্লাটুন কমান্ডার, যিনি গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিয়েছেন। তৃতীয় ব্যক্তিটি সংগঠনটির সামরিক গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে এই অভিযানটি ঠিক কবে বা কোথায় পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
ইসরাইলের এই দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৫৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে সম্পাদিত তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তির পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় আরও অন্তত ৮০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন