ঢাকা নিউজ

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে রাইয়ান নামে ১০ মাস বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ। এর আগে শনিবার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। রাইয়ান বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার আতিকুল ইসলামের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাইয়ান হামের উপসর্গ ছাড়াও সেরিব্রাল পালসি, নিউমোনিয়া এবং হার্ট ফেইলিউরসহ নানা জটিল রোগে ভুগছিল। গত ১৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে হামের লক্ষণ দেখা দিলে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে ল্যাব পরীক্ষার ফলাফল এখনো না আসায় চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারছেন না যে মৃত্যুটি হামের কারণেই হয়েছে কি না। এর আগে হুমায়রা নামে আরও এক শিশু একই উপসর্গ নিয়ে মারা গিয়েছিল।

বগুড়া শজিমেক হাসপাতালে বর্তমানে হাম পরিস্থিতি মোকাবিলায় ৫০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত ১৮৫ জন শিশু এখানে ভর্তি হয়েছে, যার মধ্যে বর্তমানে ৩৮ জন চিকিৎসাধীন। ১২৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও এখন পর্যন্ত মাত্র ৪ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া এক শিশুর হামে মৃত্যুর তথ্যও পাওয়া গেছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে।

জেলায় হামের এই প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে কোনো পেডিয়াট্রিক আইসিইউ (PICU) সুবিধা নেই। এই সংকট নিরসনে দ্রুত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি আইসিইউ ইউনিট চালুর জন্য স্বাস্থ্য সচিবের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান ডা. মনজুর-এ-মুর্শেদ। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ