ঢাকা নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর: একনজরে সোমবারের কর্মসূচি

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর। প্রধানমন্ত্রীর এই সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি শার্শা উপজেলায় যাবেন এবং ঐতিহাসিক ‘উলশী খাল’ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন।

শার্শার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। এরপর তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

গত তিন মাসের মধ্যে এটি যশোরে তার দ্বিতীয় সফর। এর আগে ২ ফেব্রুয়ারি তিনি নির্বাচনি জনসভায় অংশ নিতে যশোরে গিয়েছিলেন। সোমবারের জনসভা ও উন্নয়নমূলক কাজ শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী পুনরায় আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর: একনজরে সোমবারের কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর। প্রধানমন্ত্রীর এই সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি শার্শা উপজেলায় যাবেন এবং ঐতিহাসিক ‘উলশী খাল’ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন।

শার্শার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। এরপর তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

গত তিন মাসের মধ্যে এটি যশোরে তার দ্বিতীয় সফর। এর আগে ২ ফেব্রুয়ারি তিনি নির্বাচনি জনসভায় অংশ নিতে যশোরে গিয়েছিলেন। সোমবারের জনসভা ও উন্নয়নমূলক কাজ শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী পুনরায় আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে নিশ্চিত করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ