ঢাকা নিউজ

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২৭ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ও উন্নয়নের অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সর্বদা পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান সারাহ কুক।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র যুক্তরাজ্যের 'ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি'র আদর্শে অনুপ্রাণিত। স্পিকার বলেন, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল অবাধ ও অংশগ্রহণমূলক এবং বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পূর্ণ দায়বদ্ধ। বিশেষ করে প্রান্তিক কৃষক ও তৃণমূলের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।

বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, চলমান মধ্যপ্রাচ্য সংকটসহ যেকোনো বৈশ্বিক সংঘাতে যুক্তরাজ্য শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। এছাড়া শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, সরাসরি বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা এবং বৈশ্বিক অভিবাসন সংকট নিরসনে উভয় দেশ কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়। স্পিকার বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

বৈঠকের শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের সংসদীয় গণতন্ত্রের চর্চাকে আরও সমৃদ্ধ করবে। সাক্ষাতকালে ব্রিটিশ হাইকমিশন ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ