ঢাকা নিউজ

মালিতে বিদ্রোহীদের বড় জয়: আফ্রিকায় রাশিয়ার বিশাল ধাক্কা

ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রুশ সমর্থিত জান্তা সরকারের ওপর সশস্ত্র বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত ও সমন্বিত হামলায় মস্কোর সামরিক সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত সপ্তাহান্তে শুরু হওয়া এই লড়াইয়ে বিদ্রোহীরা বড় বিজয় অর্জন করেছে এবং রাশিয়ার 'আফ্রিকা কোর' (সাবেক ভাগনার গ্রুপ) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরের শহর কিদাল থেকে পিছু হটার কথা স্বীকার করেছে।

এই লড়াইয়ে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, গাও শহরের কাছে একটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে, যাতে আরোহী সবার মৃত্যু হয়েছে। এছাড়া আফ্রিকা কোর জানিয়েছে, তারা তাদের আহত সেনা ও ভারী সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এই সংকট সাহেল অঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মালির প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারার মৃত্যুকে। জান্তা সরকার নিশ্চিত করেছে যে, রাশিয়ার সঙ্গে সামরিক অংশীদারত্বের মূল কারিগর কামারা নিজ বাসভবনে এক আত্মঘাতী হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২০২১ সালে মালি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর তিনিই ফরাসি বাহিনীকে সরিয়ে রাশিয়াকে প্রধান সামরিক সহযোগী হিসেবে বেছে নিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যস্ততা এবং দক্ষ সেনার অভাবের কারণে আফ্রিকা কোর আগের ভাগনার গ্রুপের মতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। কিদাল শহরের নিয়ন্ত্রণ হারানো রাশিয়ার জন্য একটি বড় প্রতীকী পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে। মালির প্রতিবেশী দেশগুলোও যখন মস্কোর দিকে হাত বাড়া

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মালিতে বিদ্রোহীদের বড় জয়: আফ্রিকায় রাশিয়ার বিশাল ধাক্কা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রুশ সমর্থিত জান্তা সরকারের ওপর সশস্ত্র বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত ও সমন্বিত হামলায় মস্কোর সামরিক সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত সপ্তাহান্তে শুরু হওয়া এই লড়াইয়ে বিদ্রোহীরা বড় বিজয় অর্জন করেছে এবং রাশিয়ার 'আফ্রিকা কোর' (সাবেক ভাগনার গ্রুপ) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরের শহর কিদাল থেকে পিছু হটার কথা স্বীকার করেছে।

এই লড়াইয়ে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, গাও শহরের কাছে একটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে, যাতে আরোহী সবার মৃত্যু হয়েছে। এছাড়া আফ্রিকা কোর জানিয়েছে, তারা তাদের আহত সেনা ও ভারী সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এই সংকট সাহেল অঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মালির প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারার মৃত্যুকে। জান্তা সরকার নিশ্চিত করেছে যে, রাশিয়ার সঙ্গে সামরিক অংশীদারত্বের মূল কারিগর কামারা নিজ বাসভবনে এক আত্মঘাতী হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২০২১ সালে মালি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর তিনিই ফরাসি বাহিনীকে সরিয়ে রাশিয়াকে প্রধান সামরিক সহযোগী হিসেবে বেছে নিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যস্ততা এবং দক্ষ সেনার অভাবের কারণে আফ্রিকা কোর আগের ভাগনার গ্রুপের মতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। কিদাল শহরের নিয়ন্ত্রণ হারানো রাশিয়ার জন্য একটি বড় প্রতীকী পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে। মালির প্রতিবেশী দেশগুলোও যখন মস্কোর দিকে হাত বাড়া

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ