ঢাকা নিউজ

শ্রীলঙ্কায় মাদকসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য

ছবি : সংগৃহীত

থাইল্যান্ড থেকে ফেরার পথে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি উচ্চশক্তির গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার কাস্টমস কর্মকর্তারা। গত ২৫ এপ্রিল (শনিবার) তল্লাশিকালে তাদের সুকৌশলে সাজানো লাগেজের ভেতর থেকে প্রায় ২৪২ পাউন্ড ওজনের এই বিপুল পরিমাণ ‘কুশ’ মাদক উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, পাচারকারীরা প্রতিটি লাগেজে কৃত্রিম দেয়াল তৈরি করে প্রায় ৫ কেজি করে মাদক লুকিয়ে রেখেছিল। নজরদারি এড়াতে মাদকগুলো শিক্ষা উপকরণ ও মিষ্টির প্যাকেটের ভেতরে রাখা ছিল। গ্রেফতারকৃত ভিক্ষুরা মূলত শিক্ষার্থী এবং তারা জনৈক স্পন্সরের অর্থায়নে চার দিনের থাইল্যান্ড ভ্রমণ শেষে ফিরছিলেন।

এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন এক ভিক্ষুকে কলম্বোর উপকণ্ঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিসিসি সিনহালাকে পুলিশ জানিয়েছে, ওই ভিক্ষু নিজে ভ্রমণে না গেলেও অন্যদের ব্যাগে থাকা পার্সেলগুলোকে ‘দান’ হিসেবে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। প্রাথমিক তদন্তে ভিক্ষুদের সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি পাওয়া গেলেও পুলিশ ধারণা করছে, তারা সম্ভবত মাদক পাচারের বিষয়টি জানতেন না এবং তাদের অজান্তেই বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে।

শ্রীলঙ্কার ইতিহাসে বিমানবন্দরে এত বিপুল সংখ্যক ভিক্ষু একসঙ্গে মাদকসহ ধরা পড়ার ঘটনা এটাই প্রথম। গত ২৬ এপ্রিল (রবিবার) তাদের আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পুরো মাদক চক্রটিকে শনাক্ত করতে বর্তমানে পুলিশের নারকোটিক্স ব্যুরো বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কায় মাদকসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

থাইল্যান্ড থেকে ফেরার পথে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি উচ্চশক্তির গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার কাস্টমস কর্মকর্তারা। গত ২৫ এপ্রিল (শনিবার) তল্লাশিকালে তাদের সুকৌশলে সাজানো লাগেজের ভেতর থেকে প্রায় ২৪২ পাউন্ড ওজনের এই বিপুল পরিমাণ ‘কুশ’ মাদক উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, পাচারকারীরা প্রতিটি লাগেজে কৃত্রিম দেয়াল তৈরি করে প্রায় ৫ কেজি করে মাদক লুকিয়ে রেখেছিল। নজরদারি এড়াতে মাদকগুলো শিক্ষা উপকরণ ও মিষ্টির প্যাকেটের ভেতরে রাখা ছিল। গ্রেফতারকৃত ভিক্ষুরা মূলত শিক্ষার্থী এবং তারা জনৈক স্পন্সরের অর্থায়নে চার দিনের থাইল্যান্ড ভ্রমণ শেষে ফিরছিলেন।

এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন এক ভিক্ষুকে কলম্বোর উপকণ্ঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিসিসি সিনহালাকে পুলিশ জানিয়েছে, ওই ভিক্ষু নিজে ভ্রমণে না গেলেও অন্যদের ব্যাগে থাকা পার্সেলগুলোকে ‘দান’ হিসেবে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। প্রাথমিক তদন্তে ভিক্ষুদের সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি পাওয়া গেলেও পুলিশ ধারণা করছে, তারা সম্ভবত মাদক পাচারের বিষয়টি জানতেন না এবং তাদের অজান্তেই বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে।

শ্রীলঙ্কার ইতিহাসে বিমানবন্দরে এত বিপুল সংখ্যক ভিক্ষু একসঙ্গে মাদকসহ ধরা পড়ার ঘটনা এটাই প্রথম। গত ২৬ এপ্রিল (রবিবার) তাদের আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পুরো মাদক চক্রটিকে শনাক্ত করতে বর্তমানে পুলিশের নারকোটিক্স ব্যুরো বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ