অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে। তিনি আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আগামীতে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
ঐতিহাসিক এই অর্জনের জন্য প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ইতিহাস গড়ে টাইগাররা। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন