ঢাকা নিউজ

ইরান পারমাণবিক অস্ত্র কিনবেও না: ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি না করারই নয়; সেগুলো না কেনার প্রতিশ্রুতিও দিয়েছে। তিনি এটিকে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনার একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, চুক্তির আগের খসড়ায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি ছিল, তবে অস্ত্র কেনার ওপর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল না।

ট্রাম্পের ভাষায়, তাদের একটি ধারা ছিল যে তারা অস্ত্র তৈরি করবে না। তখন তিনি প্রশ্ন তোলেন যে, কেনার বিষয়টি কী হবে?

তিনি আরও জানান, দুই দিন পর ইরান সেটিতেও সম্মত হয়েছে এবং তারা যা চেয়েছিলেন, তার সবই পেয়েছেন।

তবে সম্ভাব্য এই চুক্তির বিস্তারিত বিষয়ে ইরান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

ইরান পারমাণবিক অস্ত্র কিনবেও না: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি না করারই নয়; সেগুলো না কেনার প্রতিশ্রুতিও দিয়েছে। তিনি এটিকে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনার একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, চুক্তির আগের খসড়ায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি ছিল, তবে অস্ত্র কেনার ওপর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল না।

ট্রাম্পের ভাষায়, তাদের একটি ধারা ছিল যে তারা অস্ত্র তৈরি করবে না। তখন তিনি প্রশ্ন তোলেন যে, কেনার বিষয়টি কী হবে?

তিনি আরও জানান, দুই দিন পর ইরান সেটিতেও সম্মত হয়েছে এবং তারা যা চেয়েছিলেন, তার সবই পেয়েছেন।

তবে সম্ভাব্য এই চুক্তির বিস্তারিত বিষয়ে ইরান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ