জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজন বা বাইফারকেশনের লক্ষ্যে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে প্রধান করে ৯ সদস্যের একটি ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, অর্থ, আর্থিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক সম্পর্ক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবগণ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব এই কমিটিতে সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
এই কমিটিকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত আগের অধ্যাদেশটি যাচাই-বাছাই করে তা আরও কার্যকর ও প্রয়োগযোগ্য করার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন বিল উত্থাপনের জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হলেও প্রতিবেদন জমা দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরকে ‘রেভিনিউ পলিসি’ ও ‘রেভিনিউ ম্যানেজমেন্ট’ নামে দুই ভাগে বিভক্ত করার সুপারিশ ও অধ্যাদেশ জারি করা হয়েছিল। তবে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আপত্তির মুখে এর বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে নতুন সরকার ওই অধ্যাদেশটি আইনে পরিণত না করায় এর কার্যকারিতা শেষ হয়ে যায়।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন